স্বচ্ছ যাকাত ও সদকা তহবিল
আপনার যাকাত ও সদকা পৌঁছে দিন প্রকৃত হকদারের কাছে
মুহসিনিন ফান্ড নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের সহায়তায় কাজ করে। প্রতিটি অনুদান ও বণ্টনের হিসাব সবার জন্য উন্মুক্ত।
মোট সংগৃহীত অনুদান
৳ ১,০২,৩২৯
মোট বণ্টিত অর্থ
৳ ৯১,৩১০
বর্তমান ব্যালেন্স
৳ ১১,০১৯
তারা তোমাকে জিজ্ঞাসা করে, তারা কী ব্যয় করবে? বল, ‘তোমরা যে সম্পদ ব্যয় করবে, তা পিতা-মাতা, আত্মীয়, ইয়াতীম, মিসকীন ও মুসাফিরদের জন্য। আর যে কোন ভাল কাজ তোমরা কর, নিশ্চয় সে ব্যাপারে আল্লাহ সুপরিজ্ঞাত।’
আমরা যাদের সহায়তা করি
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা যাদের সহায়তার কথা বিশেষভাবে বলেছেন, আমরা তাদের নিয়েই কাজ করি।
নিকট আত্মীয়
অভাবগ্রস্ত আত্মীয়-স্বজন, যাদের হক সবার আগে।
ইয়াতীম
পিতৃহারা শিশুদের পড়াশোনা ও ভরণপোষণ।
মিসকীন
যাদের মৌলিক চাহিদা পূরণের সামর্থ্য নেই।
মুসাফির
সফরে গিয়ে বিপদে পড়া অসহায় পথিক।
মুহসিনিন ফান্ড কিভাবে কাজ করে?
চারটি সহজ ধাপে আপনার দান পৌঁছে যায় হকদারের কাছে।
-
মুহসিনিন ডোনার
যাদের ইনকাম হালাল এবং যারা ব্যক্তি জীবনে সৎ ও ইনসাফকারী, তারাই আমাদের ডোনার হতে পারেন।
-
ডোনেশন
সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক — আপনার সুবিধামতো বিকাশে অনুদান পাঠান এবং ফর্ম সাবমিট করুন।
-
যাচাই করে বণ্টন
যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত প্রাপকদের মাঝে অর্থ বণ্টন করা হয়।
-
শতভাগ স্বচ্ছতা
প্রতিটি অনুদান ও বণ্টনের হিসাব পাবলিক লিস্টে সবার জন্য উন্মুক্ত থাকে।
আমাদের সম্পর্কে
মুহসিনিন ফান্ড সৎকর্মশীলদের দ্বারা পরিচালিত, সৎকর্মশীলদের জন্য এবং তাদের সহায়তায় গঠিত একটি উদ্যোগ। এটি মূলত সদ্য দ্বীনে ফেরা কিছু যুবকের আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর প্রিয় বান্দাদের সহায়তা করার একটি নিঃস্বার্থ প্রচেষ্টা।
আমাদের বিশ্বাস, স্বচ্ছতা থেকেই আস্থা গড়ে ওঠে — তাই প্রতিটি লেনদেন ও বণ্টন প্রক্রিয়া জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।
আরও জানুনআপনার যাকাত কত?
নগদ টাকা, সোনা-রূপা ও ব্যবসায়িক সম্পদের হিসাব দিয়ে সহজেই যাকাতের পরিমাণ বের করুন।
যাকাত ক্যালকুলেটরকিভাবে ডোনেট করবো?
বিকাশের মাধ্যমে খুব সহজেই ডোনেট করতে পারবেন। ব্যাংক ট্রান্সফার সুবিধা শীঘ্রই আসছে।
এখনো মুহসিনিন ডোনার নন?
শুধুমাত্র যাচাইকৃত ডোনাররাই ডোনেশন পাঠাতে পারেন। ডোনার হতে আমাদের সাথে যোগাযোগ করুন — যাচাই শেষে আমরা আপনাকে বিকাশ নম্বর ও পরবর্তী নির্দেশনা জানিয়ে দেব।
ইতিমধ্যে ডোনেশন পাঠিয়েছেন?
ডোনেশন পাঠানোর পর ট্রানজেকশন আইডি দিয়ে ডোনেশন সাবমিট ফর্মটি পূরণ করুন, যাতে আমরা এটি যাচাই করে লিস্টে যুক্ত করতে পারি।
যোগাযোগ
ডোনার হতে চান, কাউকে সহায়তার জন্য সুপারিশ করতে চান বা কোনো প্রশ্ন আছে? আমাদের লিখুন।